নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণীর (১১) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সজীব হোসেন (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার শিশু আইনে থানা থেকে ওই কিশোরকে অভিভাবকের দায়িত্বে তুলে দেয়া হয়।

জানা গেছে, ওই স্কুলছাত্রী শুক্রবার দুপুর আড়াইটায় বাড়ি থেকে মাঠে যাচ্ছিলো। এসময় এনায়েতপুর দরগাপাড়া এলাকার বাঁশঝাড়ের কাছে পৌঁছালে কিশোর সজীব তাকে ঝাপটে ধরে নানাভাবে যৌন নিপীড়ন করে। ওই সময় লোকজন জড়ো হলে সজীব দৌঁড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রীর বাবা কিশোর সজীবের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাতে সজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এরপর শিশু আইনে শর্ত সাপেক্ষে রোববার কিশোরকে অভিভাবকের দায়িত্বে তুলে দেয়া হয়।

রাণীনগর থানার ওসি মোঃ শাহিদ আকন্দ বলেন, যেহেতু অভিযুক্ত কিশোরের বয়সের সেহেতু একজন অফিসারের উপস্থিতিতে তাকে শিশু আইনের শর্ত সাপেক্ষে মা-বাবার সাথে যেতে দেয়া হয়েছে।