বগুড়ার শাজাহানপুরে অসহায়, হত দরিদ্র ও ছিন্নমূল ৭ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সোমবার বগুড়া ১১ পদাতিক ডিভিশনের ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মো. রেজাউল করিম তাদের হাতে এসব শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলেন দেন।

এসময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারো সেনাবাহিনী সারা দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করছে। এরই অংশ হিসেবে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের পরিচালনায় এডহক ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাত শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যান্য অফিসার ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।