নোয়াখালী জেলার চাটখিলে প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী আকাশ, জনি ও বাবু হোসেন শুক্রবার বিকেলে নোয়াখালী জেলার আমলি আদালতের বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রতারকরা হলো চাটখিলের পশ্চিম সোসালিয়া গ্রামের দিলাজের বাড়ির আমিন উল্লাহর ছেলে আকাশ, পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি এবং একই গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মর্যাদপাড়া গ্রামের এছাক মিয়ার ছেলে মাসুদ পাটোয়ারী ২৫ ডিসেম্বর চাটখিলে আসার সময় শহীদ জি এম রুহুল আমিন সড়ক থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।





