নোয়াখালী জেলার চাটখিলের সাহাপুর বাজারের বিকাশ এজেন্ট মোহাম্মদ সফিকুল ইসলামের দি স্মার্ট টেলিকমের বিকাশ নম্বর হ্যাক করে তিন লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ ব্যাপারে চাটখিল থানায় অভিযোগ হলে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম মহানগর থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের চাঁদগাঁও থানার খোকন, ইকবাল ও ভোলা জেলার জামাল। সোমবার পুলিশ তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী অন্য প্রতারকদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।





