আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ (সুজন)। এরই মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তিনি নির্বাচনী প্রচারণার অফিস করেছেন। পাড়া মহল্লায় উঠান বৈঠক করছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। দলীয় নেতাকর্মীরা সরাসরি নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিগত সময়ে নানা উন্নয়নের কথা বর্ণনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট চেয়েছেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর মতিন ভূঁইয়া, নরসিংদী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, নির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ফারজানা ইসলাম বিপ্লবী প্রমুখ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রতিদিন নির্বাচনী প্রচারণায় কাজে অংশগ্রহণ করছেন। সব কিছু মিলিয়ে মনোহরদী পৌরসভা নির্বাচনের প্রচারণায় যেন ঈদের স্পর্শ লেগেছে।
আগামী ১৬ জানুয়ারি মনোহরদী পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিরা কাউন্সিলর পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোহরদীতে প্রচারণায় ব্যস্ত সুজন
আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ (সুজন)। এরই মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে...





