সিলেটের গোলাপগঞ্জ পৌর নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল (জগ)। তিনি পাঁচ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)। তিনি পেয়েছেন চার হাজার ৫৪৮ ভোট।

বিএনপির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ২২২ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ রুহেল আহমদ (নৌকা) পেয়েছেন এক হাজার ১৭৫ ভোট।