মান্দায় সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন নামে একজন কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি মান্দা সদর ইউনিয়নের শাহপুর গ্রামের ছবের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে আমজাদ হোসেন ক্ষেত থেকে বেগুন তুলে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কে রাজশাহী থেকে নওগাঁ গামী একটি বাস ফেরিঘাটের অদূরে কুসুম্বা ফিলিং স্টেশন ও জোনাকি হোটেলের সামনে আমজাদ হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।





