সোমবার মধ্যরাতে চাটখিল পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক ও ভাড়াটিয়ারা। আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকান ঘরগুলোর মধ্যে রয়েছে সোহাগ মাছের আড়ৎ ও বরফ কল এবং আবু তাহেরের মাছের আড়ৎ।

সোহাগ মাছের আড়তের মালিক আবদুল কাইয়ুম সোহাগসহ স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দোকানগুলোর পাশেই রয়েছে পৌরসভার ময়লা আবর্জনার স্তুপ। কয়েক দিন পর পর আগুন লাগিয়ে ময়লাগুলো পোড়ানো হয়। ময়লা স্তুপের আগুন থেকে দোকানে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের জন্য পৌরসভা কর্তৃপক্ষ দায়ী বলে দোকান মালিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন।