ঝিনাইদহের কালীগঞ্জে বারোবাজার এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ট্রাকচালক রনি গাজীকে (৩০) আটক করেছে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার রাতে যশোরের শার্শা উপজেলার বাগআছড়ার পুটখালি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রনি যশোরের শার্শার সনাতনকাঠি গ্রামের মশিয়ার গাজীর ছেলে।
ওসি মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে রনিকে আটক করা হয়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। জিজ্ঞাসাবাদে রনি বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র দেখাতে পারেনি। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়। এদিকে ঘাতক ড্রাইভার রনির ৫ দিনের রিমান্ডের আবেদন চাওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।