বরিশালের মুলাদী পৌরসভা নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী মোঃ শফিক উজ্জামান (রুবেল) ৭ হাজার ৫ শ' ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোবাইল মার্কা দিদারুল আহসান খান ২ হাজার ৬৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা মার্কার প্রার্থী মাওলানা মোঃ মঞ্জুর হোসেন ৯ শ' ৪৯ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোঃ আল মামুন ৪ শ' ৯২ ভোট পেয়েছেন।

এ বছরই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোঃ শফিক উজ্জামান রুবেল তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হলেন।