পাবনার সাঁথিয়া উপজেলার একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা (৮০) দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর গতকাল শুক্রবার বেলা পৌনে ২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি উপজেলার ধোপাদহ ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ গতকাল জানান, বীর মুক্তিযোদ্ধা ভানু নেছার মৃত্যুর খবর পেয়েছি। বিকেল ৫টার পর তাকে গার্ড অব অনার দেয়া হবে। তার নাতিকে একটি বেসরকারি ফার্মে চাকরির ব্যবস্থা করেছি। সে সরকারি ঘর পায়নি তবে অল্প সময়ে সে সরকারি আবাসন পাবে।
১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধের সময় সাঁথিয়া এলাকায় পাকবাহিনীকে প্রতিহত করতে ভানু নেছা বাঙ্কারে বাঙ্কারে মুক্তিযোদ্ধাদের অভিনব কায়দায় গোলা বারুদ ও খাবার পৌঁছে দিতেন।
বীর মুক্তিযোদ্ধা ভানু নেছার মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শামসুল হক টুকু এমপি, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ, পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানা ও সম্পাদক আবুল কাশেম।
সাঁথিয়ার একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা ভানু নেছার ইন্তেকাল
পাবনার সাঁথিয়া উপজেলার একমাত্র মহিলা বীর মুক্তিযোদ্ধা ভানু নেছা (৮০) দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার পর গতকাল শুক্রবার বেলা পৌনে ২টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...





