বাগেরহাটের চিতলমারীতে প্রীতি বেগম (১৮) ও বৃষ্টি বেগম (১৯) নামে আপন দুই চাচাতো বোন একই ঘরে বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বৃষ্টি বেগম চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামের শামিমের স্ত্রী এবং প্রীতি বেগম যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী। মঙ্গলবার গভীর রাতে তারা দু’জন প্রীতি বেগমের বাবা আব্দুল খানের গ্রামের বাড়ি চিতলমারী উপজেলার কানচক গ্রামের একটি ঘরে বসে বিষপান করেন। পরে পরিবারের লোকজন টেরপেয়ে রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তাদের দু’জনেরই একজন করে সন্তান রয়েছে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক বলেন, আপন চাচাতো বোন হলেও তারা বান্ধবীর মতো চলাফেরা করতেন। আত্মহত্যার কারণ উদঘাটনের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি।