কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমিজমাসংক্রন্ত বিরোধের জেরে বসতভিটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার সীমান্ত ঘেঁষা শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামে।
জানা গেছে, উপজেলার শিলখুড়ী ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের প্রায় ৩ একর ৩৭ শতাংশ জমির মালিকানা নিয়ে উত্তর তিলাই গ্রামের ময়েজ উদ্দিন গংয়ের সাথে প্রতিপক্ষ উত্তর ছাট গোপালপুর গ্রামের শাহাজামাল গংদের দীর্ঘ দিন থেকে বিবাদ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জমির দখল নিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ময়েজ উদ্দিন ও তার ছোট ভাই আনার আলীর বসতভিটায় আগুন ধরিয়ে দেয়। এতে তাদের পাঁচটি ঘর আসবাবপত্র, কাপড়, ধান, চাল, গমসহ পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।