ঢাকার সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এই তারিখ নির্ধারণ করেন। এ দিন মামলার বাদি নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ না হওয়ায় বিচারক জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন।





