নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (সাময়িক বহিষ্কৃত) মোহাম্মদ এরফান সেলিমসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২৮ এপ্রিল। সেই সাথে ওই দিন মামলার বাদি নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মামলার নথি পর্যালোচনা করে ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম এ নির্দেশ দেন।