সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন (৪৩)। ঢাকা থেকে বাড়িতে ফেরা হলো না তার। বাড়ির পাশেই গভীর রাতে কলাগাছ ফেলে ব্যারিকেড দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার রাত দেড়টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর লরিফর সড়কে। নিহত এহতেশামুল হক শাহিন উপজেলার হাজীপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হক আবুলের ছেলে।
উপজেলার হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী ও হাসিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী শাহীনকে কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে নাকি নিছক ছিনতাইয়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছে থানা পুলিশ। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এএসপি সার্কেল রাশেদুল হক চৌধুরী ও ওসি হারুনুর রশীদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার সিএনজি চালক মহি উদ্দিন বাদাইসহ তিনজনকে আটক করেছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালকসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ মূল রহস্য উদঘাটন করতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গোলাপগঞ্জে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন (৪৩)। ঢাকা থেকে বাড়িতে ফেরা হলো না তার। বাড়ির পাশেই গভীর রাতে কলাগাছ ফেলে ব্যারিকেড...





