আওয়ামী লীগের সাপাহার উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সাপাহার পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত সম্মেলনে বর্তমান সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী আবার সভাপতি এবং মাসুদ রেজা সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
উপজেলার পাইলট উচ্চবিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও ১ আসনের এমপি বাবু সাধন চন্দ্র মজুমদার। সম্মেলনের উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডক্টর রোকেয়া সুলতানা, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভকেট নুরুল ইসলাম ঠান্ডু, বদলগাছী মহাদেবপুর আসনের এমপি ছলীমদ্দীন তরফদার, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, আত্রাই-রানীনগর আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, পতœীতলা ধামইরহাট আসনের এমপি বাবলু সরকার প্রমুখ।
সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শামসুল আলম শাহ্ চৌধুরী।
পরে খাদ্যমন্ত্রী জেলার নেতৃবৃন্দের সাথে আলোচনাসাপেক্ষে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন।