পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও মহিলাসহ পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়ারামপুর গ্রামে। নিহত নাজির (৩৮) ওই গ্রামের মৃত ইলবাজের ছেলে। আহতরা হচ্ছে নিহত নাজিরের বড় ভাই নাসির, ছোট ভাই রাজা, বোন জেলেনা খাতুন, নিহতের আত্মীয় আবুল হোসেনের ছেলে সুমন, মাহবুবের স্ত্রী রাবেয়া খাতুন ও অপর পক্ষের নাজমুল হক। সংঘর্ষের সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার দয়ারামপুর গ্রামের তাজমল মেম্বার গ্রুপ ও এনামুল হক শশী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিয়ে এর আগে বেশ কয়েকবার দরবার সালিস হয়েছে।
অভিযোগে জানা যায়, ঘটনার দিন প্রথমে শশী গ্রুপের লোকজন তাজমল মেম্বারের ভাই নাজমুলকে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তিনি সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে তাজমল মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শশী গ্রুপের লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের আক্রমণে টিকতে না পেরে জীবন বাঁচাতে শশী গ্রপের লোজজন দৌড়ে শশীর বাড়িতে ঘরের মধ্যে আশ্রয় নেয়। এ সময় প্রতিপক্ষ নাজিরকে ঘরের মধ্য থেকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। একে একে অন্যদেরও ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাঁথিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত : আহত ৫
পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের একজন নিহত ও মহিলাসহ পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের...





