আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শালিখা উপজেলার তালঘড়ি ইউনিয়নের কুশখালী গ্রামে প্রতিপক্ষের হামলায় ওহিদ মোল্লা ওহেদ (৪৭) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। এ সময় সাবেক মেম্বর গোলাম সরোয়ারসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন।
শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে তালঘড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক মেম্বর সরোয়ার মোল্লা ও তার ভাই ওহিদ মোল্লা তাদের সমর্থকদের নিয়ে পার্শ¦বর্তী চতুরবাড়ীয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম কুশখালী ফিরছিলেন। পথিমধ্যে কুশখালী ব্রিজের ওপর পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ মান্নান মেম্বরের একটি গ্রুপ ধারালো অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে সাবেক মেম্বর সরোয়ার মোল্লা ও তার ভাই ওহিদ মোল্লা ছাড়াও তাদের সাথে থাকা ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওহেদ মোল্লাকে রাতেই মৃত ঘোষণা করেন।
পুলিশ তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে। যে কোনো প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





