দেশে প্রথমবারের মতো মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে গত ২৭ মার্চ সকালে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীরকুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফখরুল হাসান, প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সৈকত, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক।
প্রশিক্ষক ছিলেন ইউল্যাব ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোবাইল সাংবাদিকতা বিশেষজ্ঞ ডক্টর জামিল খান, দৈনিক যুগান্তরের সিনিয়র সাবএডিটর তরিক রহমান ও ডয়েচে ভেলের বাংলাদেশ প্রতিনিধি হারুন অর রশিদ। আয়োজকরা জানান, নড়াইলে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সফলতা মূল্যায়নের পর ঢাকাসহ বিভিন্ন জেলায় এ কার্যক্রম পর্যায়ক্রমে চালু করা হবে।
নড়াইলে দেশের প্রথম মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ
দেশে প্রথমবারের মতো মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। নড়াইল সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস ইনস্টিটিউট...





