রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৪৫ কেজিতে পেঁয়াজের মণ হিসাব করার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেঁয়াজের মণ ৪৫ কেজিতে নেয়ার অপরাধে তিন আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। কৃষকের কাছ থেকে প্রতি মণে দুই-তিন কেজি পেঁয়াজ বেশি নেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী তিনজন আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য সকল বাজারেও এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম ও গ্রাম পুলিশ সদস্যরা।





