রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়িতে লাগা আগুনে তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের দাউদ শেখের ছেলে লিয়াকত শেখের বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে একটি বসতঘর, রান্নাঘরসহ বাড়ির সব মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে তিন লক্ষাধিক টাকার মালামাল।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে।





