টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য চালু করা হয়েছে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ।

রোববার দুপুরে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন এসব আইসিইউ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: নুরুল আমিন মিঞা, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গণি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিারজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: খন্দকার সাদিকুর রহমান, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ রৌফ, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিকুল ইসলাম সজীব প্রমুখ।