বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর শহরের নারুলী মধ্যপাড়া জামে মসজিদে শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ বিএনপির স্থায়ী কমিটি ও শ্রমিক দলের সকল শহীদ স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, নির্মাণ শ্রমিক দলের আহবায়ক বেলাল মন্ডল, আব্দুল্লাহ-আল-মামুন, আল আমিন খন্দকার, আল আমিন হোসেন, আব্দুল মোমিন, হযরত আলী, চাঁন মিয়া, আশিক, সুরুজ প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে সকালে সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।