হাতের মেহেদির রঙ না শুকাতেই নববধূ স্বর্ণা আক্তার মিম চলে গেলেন না ফেরার দেশে। যাওয়া হলো না স্বামীর বাড়ি। বাবার বাড়ির পুকুরপাড়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিলল তার লাশ। স্বামীর দাবি তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে দেবিদ্বার উপজেলার ধামতি উত্তরপাড়া বস্কর আলীর বাড়িতে। সংবাদ পেয়ে দেবিদ্বার থানা পুলিশ বাবার বাড়ির পুকুর পাড়ের আমগাছ থেকে নববধূ স্বর্ণার (১৯) লাশ উদ্ধার করেছে।
দেবিদ্বার থানার ওসি আলিফুর রহমান জানান, সকালে সংবাদ পেয়ে ধামতি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সঠিক জানা যাবে।
দেবিদ্বারে ফাঁস লাগানো নববধূর লাশ উদ্ধার
হাতের মেহেদির রঙ না শুকাতেই নববধূ স্বর্ণা আক্তার মিম চলে গেলেন না ফেরার দেশে। যাওয়া হলো না স্বামীর বাড়ি। বাবার বাড়ির পুকুরপাড়ে গলায় ফাঁস লাগানো...





