রাজবাড়ীর কালুখালীতে ভুয়া পদবী ও ডিগ্রী ব্যবহারের দায়ে এক হোমিও চিকিৎসককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামানের নেতৃত্বে কালুখালী উপজেলার বাংলাদেশ হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দয়াল হোমিও সনদের চিকিৎসক রণজিত সরকারকে (৫৫) মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০-এর-২৯(১) ধারার অপরাধে, ২৯(২) ধারায় এক বছরের জেল এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর ও সহযোগীতায় ছিলেন, ডা: নুজহাত মৌ (এমও) সিএসওআর, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুন্নাহার, পেসকার মো: শফিকুল ইসলাম রানা ও শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আসাদুজ্জামান।





