কয়েক দিনের প্রচণ্ড তাপদাহে মানুষের অবস্থা ওষ্ঠাগত। কাজের ফাঁকে ফাঁকে সড়কের পাশে, গাছ তলায়, গ্রাম্য দোকানে জমছে আড্ডা। সে আড্ডায় শরীক হয়েছে একটি হনুমানও। মানুষের সাথে করছে মিতালী। সেও যেন ছুটতে ছুটতে ক্লান্ত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে একটি দোকানে এমন দৃশ্যই দেখা যায়।
ওই দোকানে বসে থাকা নাসির ফকির, রফিক শেখ, ঝরু শেখ বলেন, এ দলছুটো হনুমানটি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকার বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। আমরা প্রচণ্ড তাপদাহের কারণে দোকানে বসে চা পান করছিলাম ও বসে গল্প করছিলাম। এ সময় হঠাৎ করেই আমাদের মাঝে হাজির হয় হনুমানটি।