বরিশালের মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সফিক (৫০) নামের এক টিউবয়েল শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গাছুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

শ্রমিক সফিক ভোলার সদর থানার শিবপুর গ্রামের মধু মিয়ার ছেলে।

তার সহকর্মীরা জানান, বুধবার বেলা ১১টার সময় মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুরতলা খান বাড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আওতায় সোহেল খানের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন শফিক। এ সময় বিদ্যুতায়িত হলে সহকর্মীরা সফিককে উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা: মোহাম্মাদ দেলোয়ার হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।