এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে বাড়িঘর ভাঙচুর এবং টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১২টার দিকে পাংখারচর গ্রামের বুলবুল কাজী গ্রুপের পাঁচটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা।
বুলবুল কাজীসহ তার লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ লিচু কাজীর লোকজন রোববার রাতের আঁধারে তাদের বাড়িঘরে হামলা চালায়। এ হামলায় পাঁচটি ফ্রিজ, টেলিভিশন ও ড্রেসিংটেবিল, চারটি শোকেস, দু’টি করে আলমারি ও সোফাসেট ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বুলবুল কাজীর ঘর থেকে দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার, লুলু কাজীর ঘর থেকে ৮৩ হাজার ৩০০ টাকা এবং চার ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে দীর্ঘদিন ধরে বুলবুল কাজী ও লিচু কাজী গ্রুপের লোকজনের মধ্যে দ্বন্দ্ব-সঙ্ঘাত চলে আসছে।
এই সঙ্ঘাত মেটাতে গত ১৮ মে বিকেলে এলাকায় যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জা। দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে এলাকার দ্বন্দ্ব-সঙ্ঘাত নিয়ে কড়া হুঁশিয়ারি দেন তিনি। মাশরাফির সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর মাত্র ১৩ দিনের ব্যবধানে নড়াইলের পাংখারচর এলাকায় আবার বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটল।
মাশরাফির কথা রাখলেন না এলাকাবাসী
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে বাড়িঘর ভাঙচুর এবং টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ১২টার দিকে পাংখারচর গ্রামের...





