নওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্টে কোরবান সরদার (৩৫) নামে এক শ্রমীকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে উপজেলা সদরে নির্মানাধীন এছাহক টাওয়ারে এ ঘটনা ঘটে। কোরবান উপজেলার গোনা দিঘীপাড়া গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার অফিসাস ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, উপজেলা সদর বাজারের বটতলী এলাকায় এছাহক টাওয়ার নির্মাণ কাজ চলছিল। শ্রমীক কোরবান আলী সেখানে কাজ করছিলেন।

বুধবার ভোরে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি সেচ দিয়ে ফেলে দেয়ার জন্য মটরের লাইন বিদ্যুতের বোর্ডে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।