নোয়াখালীর চাটখিলে জেসমিন আক্তার (১৭) নামে এক মাদরাসাছাত্রীর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তপুর গ্রামের সাদা পাটোয়ারী বাড়ি থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, জেসমিন আক্তার দাখিল পরীক্ষার্থী ছিল। শুক্রবার বেলা ৩টার দিকে কোনো কারণে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে পুলিশ ও পরিবার তাৎক্ষণিক এই আত্মহত্যার কোনো কারণ নিশ্চিত করে জানাতে পারেনি।

জেসমিন উপজেলার সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের সাদা পাটোয়ারী বাড়ির খোকনের মেয়ে ও স্থানীয় পুরুষোত্তমপুর দাখিল মাদরাসা থেকে সে দাখিল পরীক্ষার্থী ছিল।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুর ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।