ডা: জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেছেন রংপুরের পীরগাছা উপজেলার আনন্দ শীল (২৬) নামের এক হিন্দু যুবক। তিনি বাংলাদেশ নোটারি পাবলিকের রংপুর কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর আনন্দ শীলের নাম এখন মোহাম্মদ আলী।

আরো পড়ুন : যে কারণে ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত আইরিশ গায়িকা

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি ডা: জাকির নায়েকের বক্তব্য শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কোনো মুসলমান আমাকে ভয়ভীতি দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেনি।’

পড়ুন : ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বিয়র্ন ফর্টুইন 

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মূলত আখিরাতের বিচারের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রংপুরের কেরামতিয়া জামে মসজিদের ঈমামের হাতে আমি শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছি।’

পড়ুন : কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েলের ইসলাম গ্রহণ

তিনি বলেন, ‘অনেক আগেই আমার খৎনা হয়েছে। যাকে আমরা আমি খোদায়ী খৎনা, খোদায়ী খৎনা হওয়ার পর থেকে আমি ইসলাম ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ি।’