সিরাজগঞ্জের তাড়াশে তানিয়া খাতুন (২৪) নামের এক মা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে রন্জু মিয়ার স্ত্রী।
বিষযটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সোলায়মান আলী।
সোমবার সকালে উপজেলা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সলংগা থানার চুনিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে তানিয়ার সাথে ছয় বছর আগে তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে রহুল আমিনে ছেলে রন্জু মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলোহ চলছিল। এরই জের ধরে তাদের মাঝে ঝগড়াবিবাদ শুরু হলে তানিয়ার স্বামী রনজু স্ত্রীকে মারধর করেন। এতে তানিয়া অভিমান করে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক জানান, জেনেছি তানিয়া খাতুনকে গুরতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেছেন।









