ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পল্লীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিক যতন চন্দ্র সিংহ (২১) ও প্রেমিকা সুমি রাণী (১৯) ইঁদুর মারার বিষপানে (গ্যাসের ট্যাবলেট) আত্মহত্যা করেছে।

যতন চন্দ্র বালিয়াডাঙ্গী উপজেলার খালিপুর গ্রামের দেবেন্দ্র নাথ সিংহের ছেলে ও মৃত সুমি রাণী যতীন চন্দ্র সিংহের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এর আগে একই দিন ভোর বেলা দুজনে বিষপান করে।

পরিবারের লোকজনের দাবি, ধর্মীয় রীতিতে একই পরিবারের ছেলে-মেয়েদের বিয়ে দেয়ার বিধান নেই। এজন্যই পরিবারের পক্ষ থেকে বিয়ে দিতে রাজি হয়নি। তাছাড়া এখনো দু’জনের বিয়ের বয়স হয়নি।

পুলিশের ধারণা, তাদের প্রেমের সম্পর্ক মেনে নিয়ে দুজনকে বিয়ে না দেয়ায় তারা আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান প্রধান পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, ছেলে-মেয়ে দুজনেই নাবালক। তারা সম্পর্কে কাকাতো ভাই-বোন। উভয় পরিবারের বাড়িতে প্রেমের সম্পর্ক জানার পর তাদের বিয়েতে রাজি না হওয়ায় তারা দুজনে বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় স্থানীয় থানায় মৃত দুজনের বাবা পৃথকভাবে দুটি ইউডি মামলা দায়ের করেছে।