বাগেরহাটের মোরেলগঞ্জে আগুন লেগে তিনটি দোকান আংশিক ও সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার সকালের দিকে মোরেলগঞ্জ সদরের নব্বইরশি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয়কুমার দেবনাথ জানান, এ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের বেশ ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।





