চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাইতকান্দি জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংগঠনিক দাওয়াতি সপ্তাহ ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) কমরআলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সম্মেলনে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মফিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জিয়াউল হক, বায়তুল মাল সম্পাদক আবু রাসেল ইউসুফের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলা উদ্দীন সিকদার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির।

এ সময় সম্মেলনে জামায়াত ইসলামী মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, বায়তুল মাল সম্পাদক মাওলানা নিজাম উদ্দীন, লায়ন মো: ছালাহ উদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।