নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপচাপায় মিনা রানী (৬৫) নামে এ বৃদ্ধা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসন্তী রানী (৬০) নামে আরো এক বৃদ্ধা।
মঙ্গলবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত বাসন্তী রানীকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তালতলা পুলিশ ফাঁড়ি ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।
নিহত মিনা রানী জামপুর মরিচটেক গ্রামের মৃত সুনীল চন্দ্র বিশ্বাসের স্ত্রী ও আহত বাসন্তী রানী একই এলাকার জীবন চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
জামপুর তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকবাল হোসেন জানান, মদনপুর-জয়দেবপুর সড়কের জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকার বি আর স্পিনিং মিলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-২২-০১৩৫) পন্যবাহী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলে মিনা রানী মারা যান। এসময় তার সাথে থাকা বাসন্তী রানী মারাত্মক আহত হন। খবর পেয়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় আহত বাসন্তী রানীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। পরে কাঁচপুর হাইওয়ে পুলিশের মাধ্যমে কোনো অভিযোগ না থাকায় নিহত রিনা রানীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করি।









