আফগানিস্তানের সামরিক বাহিনীর সাথে তীব্র সঙ্ঘাতে ২০ তালেবান সদস্য নিহত হয়েছেন। শনিবার দেশটির বদখশান প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ক্যাপ্টেন আবদুল রাজ্জাক নামে আফগান সামরিক বাহিনীর এক মুখপাত্র। আবদুল রাজ্জাক বলেন, ‘শুক্রবার থেকে বদখশানে আফগান সামরিক বাহিনী ও তালেবান সদস্যদের মধ্যে সঙ্ঘাত শুরু হয়েছে। সঙ্ঘাতে এ পর্যন্ত তিনজন সেনা সদস্য ২০ জন তালেবান সদস্যের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।’
এ দিকে বদখশানের আফগান প্রশাসনের কয়েকজন কর্মকর্তা চীনের বার্তা সংস্থা সিনহুয়া নিউজকে জানিয়েছেন, শুক্রবার প্রদেশের চারটি জেলার সামরিক ঘাঁটিতে হামলা করেন তালেবান সদস্যরা। এসব জেলা হলোÑ তাগাব, কিশিম, তাশকান ও শের ই বুজাগ। সেখান থেকেই সঙ্ঘাতের সূত্রপাত। বদখশানে আফগান সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি সিনহুয়া নিউজকে জানিয়েছেন, সঙ্ঘাত খুব দ্রুত শেষ হচ্ছে না, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।