বাগেরহাটে রোববার চলছে কঠোর লকডাউনের ৪র্থ দিন। সদরসহ জেলা ৯টি উপজেলায় রোদ ও বৃষ্টির মধ্যেই আইন-শৃংঙ্খলা বাহীনির সদস্যরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বিধি ও লকডাইন না মানা ১৫ টি ভ্রাম্যমাণ আদালতে ১৪০ টি মামলা দিয়ে ১৪২ জনকে ৩১ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে।
লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে। বাগেরহাট শহরসহ অন্য উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ও জেলার উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই আইনশৃংখলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে।
বাগেরহাটের হাট-বাজারে দোকানপাট বন্ধ রয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া লোকের সংখ্যাও কম। তবে আঞ্চলিক সড়কগুলোতে জরুরী পণ্য সরবরাহ ছাড়াও কিছু ব্যক্তিগত গাড়ী এবং পণ্যবাহী ট্রাক চলাচল লক্ষ করা গেছে।
সব ধরনের যাত্রীবাহী বাস, হোটেল-রেস্তোরাসহ দোকানপাট, নৌযান, সরকারী-বেসরকারী সব অফিস বন্ধ রয়েছে। শুধু কাঁচা বাজার ও ওষুধের দোকানসহ জরুরী সেবা চালু রয়েছে।
লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা মাঠে রয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় দেশব্যাপী শুরু হওয়া লকডাউনে বাগেরহাটে লোকজনকে বাড়িতে রাখতে এবং অপ্রয়োজনে বাইরে না বেরোতে মাঠ পর্যায়ে কাজ করছে প্রশাসন।





