চাঁদপুরের শাহরাস্তির নাওড়ায় স্বামীর লাশ উদ্ধারের তিন দিনের মাথায় গুরুতর আহত স্ত্রী কামরুন নাহারের (৬১) মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল অনুমান সাড়ে ৫টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশ নিজ বাসভবন হতে আহতাবস্থায় তাকে উদ্ধার করে। ওই সময় বাসার ছাদ হতে উদ্ধার করা হয় স্বামী মো: নুরুল আমিনকে (৬৫)। তারা উভয়েই সমাজসেবা অধিদফরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত দম্পতির ছেলে মো: জাকারিয়া বাবু থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান জানান, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করে যাচ্ছে।





