গাজীপুর মহানগরের টঙ্গীতে মসজিদে এসি লাগাতে গিয়ে মো: আফজাল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আফজাল মাদারীপুর জেলার শিবচর থানার শোলাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি রাজধানীর উত্তরখান থানার চানপাড়ায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় নিহত আফজালের সহকর্মী রাকিব হোসেন গুরুতর আহত হয়েছেন।

টঙ্গী পূর্ব থানার আরিচপুর মধুমিতা রোডের বাইতুল আমান জামে মসজিদের তৃতীয় তলায় এয়ারকন্ডিশন ফিটিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুরুতর আহত হন আফজাল ও তার সহকর্মী রাকিব।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আফজালকে মৃত ঘোষণা করেন। রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, রাকিবুলের অবস্থও আশঙ্কাজনক।