সুনামগঞ্জের দিরাইয়ে ছুরিকাঘাতে লেচু মিয়া (৩০) নামে ওয়ার্ড যুবলীগের সভাপতি নিহত হয়েছেন। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামের আব্দুল হামিদের ছেলে ও ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

সোমবার সকাল সাড়ে দশটায় ধল বাজারের একটি সেলুনের দোকানে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত লেচু মিয়ার পাশের বাড়ির আব্দুস শহিদের ছেলে জেন্টু মিয়া তার দুই ভাই রায়হান ও সোহান পেছন দিক থেকে অতর্কিত মাথায় আঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে স্বজনরা দিরাই উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সাথে থাকা মনির মিয়া জানিয়েছেন, ওসমানী মেডিক্যালে পৌঁছার আগেই লেচু মিয়ার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে জানিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান জানান, নিহত লেচু মিয়ার ঘাতকদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।