ভারতে বিভিন্ন মেয়াদে সাজা খেটে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে নওগাঁর সাপাহার সীমান্তে আট বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
জানা গেছে, কয়েক মাস আগে যশোর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে আট বাংলাদেশী কাজ করার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতে করোনা মহামারী আকার ধারণ করায় সেখানে প্রশাসন কড়াকড়ি অবস্থানে গেলে অবৈধ অনুপ্রবেশের দায়ে তারা আটক হয়। সাজা শেষে সোমবার তাদের ছেড়ে দিলে ভারতীয় বিএসএফ রাতের আঁধারে ভারতীয় এলাকার ১৫৯ বিএরএস পান্নাপুর সীমান্ত পিলার এলাকা দিয়ে জোরপূর্বক তাদেরকে বাংলাদেশে পাঠায়।