চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার এলাকায় বুধবার দুপুর ১টার দিকে তেলবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন রিকশা গ্যারেজের মেকানিক মনির হোসেন (৩৫)।
তিনি পৌরসভার নাওড়া গ্রামের মৃত শফিক উল্যাহর ছেলে।
পুলিশ জানায়, ঘটনার সময় মনির বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি তেলবাহী লরি তাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা হয়। ঘটনার পর বেপরোয়া লরিটি পালিয়ে যায়।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মান্নান জানান, স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে অন্য একটি তেলের লরি আটক করেছে। ঘটনায় দায়ী গাড়িটি আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।





