গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় আবু সাইদ মুন্সী (২০) নামে এক য্বুককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার কবরবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে একই গ্রামের সাইদ মুন্সী বিভিন্ন অশ্লীল কথা বলে উত্যক্ত করত। গত সোমবার প্রাইভেট শেষ করে বাড়িতে আসার পথে আসামি সাইদ মুন্সী স্কুলছাত্রীকে টেনে রাস্তার পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সোমবার ঘটনার পরেই ওই স্কুলছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা করে।