গাইবান্ধায় মায়ের হত্যাকারী সেই মাদকাসক্ত ছেলেকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করছে রথ্যাব-১৩। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানার থানসিংহপুর গ্রামে অভিযান চালিয়ে আসামি সাজ্জাদুল হককে (২৯) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজ্জাদুল হক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে ইতঃপূর্বে বহুবার তার বাবা-মাকে মাদকের টাকার জন্য মারধর করেছে। তার বাবা একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য। সে ওই হত্যা মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানার মামলা হয়েছে।
উল্লেখ্য ১২ জুলাই রাতে মাদকাসক্ত অবস্থায় মাত্র ৫০ টাকার জন্য সাজ্জাদ তার মাকে নির্যাতন করে। নির্যাতিত মা গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।