গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডের তিন দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় প্রধান অভিযুক্ত কাঞ্চনসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে ফুলছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদের গেটে উপজেলা ছাত্রলীগ নেতা রাকিবুদৌলা রাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মারুফ মোর্শেদ পাভেল, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের তিন দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চন ও তার সহযোগীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে প্রকাশ্যে একজন জনপ্রিয় ছাত্রলীগ নেতাকে হত্যার পরও আসামিরা গ্রেফতার না হওয়া দুঃখজনক।
গত ১১ জুলাই রোববার রাতে শহরের পুরাতন বাজার এলাকার ফার্মেসি থেকে ওষুধ কিনে সোহেল ও প্লাবনকে সাথে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফুলছড়ির কঞ্চিপাড়ার দিকে যাচ্ছিলেন রকি। শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্বপাড়ার নবাব আলীর ছেলে কাঞ্চন ও তার সহযোগীরা রকির ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহত রকির বড় ভাই আতিকুর রহমান সরকার ১২ জুলাই সোমবার বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় কাঞ্চনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ফুলছড়ি ছাত্রলীগ সম্পাদক রকির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকাণ্ডের তিন দিন পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় প্রধান অভিযুক্ত কাঞ্চনসহ তার সহযোগীদের গ্রেফতার ও...





