চাটখিল শাহাপুর থেকে সোমপাড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘ দিনেও সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও পাশের এলাকার সাথে যোগাযোগে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
স্থানীয় একাধিক বাসিন্দার সাথে কথা হলে তারা জানান, এলজিইডির এই সড়ক ছাড়া বিকল্প কোনো সড়ক না থাকায় চাটখিল উপজেলা এমনকি জেলা শহর নোয়াখালী ও পাশের রামগঞ্জ উপজেলা এবং লক্ষ্মীপুর জেলা শহরের একমাত্র এই সড়কে প্রতিদিন হাজার হাজার লোকজন নিজেদের প্রয়োজনে যাতায়াত করতে করেন। কিন্তু সড়কটি জরাজীর্ণ হয়ে পড়ায় যানবাহন চলতে পারছে না।
স্থানীয় চালক ইউসুফ মিয়া বলেন, শাহাপুর বাজার থেকে সোমপাড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দিয়ে গাড়ি কোনোভাবেই চালানো যায় না। প্রতিদিনই গাড়ির মেরামতের কাজ করাতে হয় এই বেহাল সড়কের কারণে। আমাদের অধিক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।
স্থানীয়দের অভিযোগ, গত বছর বর্ষার মৌসুমে সড়কটি সংস্কার করা হয়। সংস্কারকালীন নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় কিছু দিন যেতে না যেতেই সড়কে বেহাল অবস্থা হয়েছে। শাহাপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন বলেন, সড়কটি সংস্কারের এখনই জোর দাবি জানাচ্ছি।
চাটখিল উপজেলা প্রকৌশলী আবদুর রহিম সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাটখিলে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি
চাটখিল শাহাপুর থেকে সোমপাড়া বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘ দিনেও সড়কটি সংস্কার না হওয়ায়...





