‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে নড়াইল জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের আদালতপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন এবং সবার সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ এ কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা, ডাক্তারি পরামর্শ ও অনলাইনে করোনার টিকা নিবন্ধন বিষয়ে সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌহিদ মোর্শেদ সোহেল ও হারুন অর রশিদ, দফতর সম্পাদক টিপু সুলতান, শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, সহপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, মোহাম্মদ হাফিজ, জেলা যুবদলের সহসভাপতি শাহজান সিদ্দিকী টিটো, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, নড়াইল পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, নড়াইল সদর উপজেলা যুবদলের সদস্যসচিব আরিফুল আকবর মিল্টন, নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী প্রমুখ।
নড়াইল জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন
‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে নড়াইল জেলা বিএনপির করোনা পর্যবেক্ষণ ও হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের আদালতপুর এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন...





