ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে গলিত দুটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই দুই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। লাশগুলো তিন থেকে চার দিন আগের হতে পারে বলে ধারনা করছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া ঘাট এলাকায় অর্ধগলিত লাশ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, মৃত ব্যক্তিদের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে এগুলো ৩ থেকে ৪ দিন আগের হতে পারে। রাতে লাশগুলো ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এগুলো জেলেদেরও হতে পারে, তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।